প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর মৃত্যু
TV 26 NEWS ডেস্ক : ||
চুয়াডাঙ্গায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম কিবরিয়া (৫৫) নামে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গোলাম কিবরিয়া মৃত কায়েম আলী মণ্ডলের ছেলে। তার আগের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মুচিপাড়ায়। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে বেয়ারা পদে কর্মরত ছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজপাড়ায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।গোলাম কিবরিয়ার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবারই পরিবারের নতুন ভবনে ওঠার কথা ছিল। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হিমেল রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী নিজ বাসায় কাজ করতে যেয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন । এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ময়না তদন্ত শেষে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত