প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে গভীর রাতে বাসে ডাকাতি, ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট
TV 26 NEWS ডেস্ক : ||
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জামালপুর থেকে আসা যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ২৫ জন যাত্রীর কাছ থেকে টাকা মোবাইল লুটে নেওয়া হয়।শুক্রবার দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় যাত্রী নামানোর সময় সিফাত পরিবহনে এ ঘটনা ঘটে।যাত্রীরা জানান, জামালপুর থেকে রাত ১০টায় সিফাত পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৪৪৪) একটি বাস প্রায় ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৩টায় যাত্রী নামানোর সময় কয়েকজন ডাকাত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে বাসে উঠেন। তখন বাসে নারী পুরুষসহ ২৫ জনের মত যাত্রী ছিলেন। এসময় ড্রাইভারের বুকে বড় একটি ছুরি ধরে যাত্রীদের কাছ থেকে টাকা মোবাইল লুটে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এরপর পথে পুলিশকে জানানো হয়।সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার টিকেট কাউন্টার বিপ্লব জানান, রাত সাড়ে ৩টায় ডাকাতরা বাস থেকে নেমে গেলে বাসটি কোর্টের সামনে যাত্রীদের নিয়ে আসেন। তখন যাত্রীরা জানান, তাদের কাছ থেকে টাকা মোবাইল লুটে নিয়েছে।নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান করছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত