প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
TV 26 NEWS ডেস্ক : ||
চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (৩ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।অভিযান সুত্রে জানা যায়, লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গ্যাস বিক্রির সত্যতা মেলায় মো. মুক্তাজুর রহমান মল্লিকের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে।একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস মজুত না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত