প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর ওপর হামলা, থানায় মামলা দিতে গিয়ে এনসিপির নেতাকর্মীরা অবরুদ্ধ
TV 26 NEWS ডেস্ক : ||
কুষ্টিয়ার কুমারখালী থানায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ১৭ নেতাকর্মী। রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি জানান, থানার গেটে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, এনসিপি নেতারা থানায় এজাহার দিতে গেছেন। অবরুদ্ধ থাকার বিষয়টি তিনি জানেন না।এর আগে রোববার সন্ধ্যায় কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ২০ থেকে ২৫ জন যুবক তাকে গালাগালি ও হামলার চেষ্টা করেন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া, আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা তাদের গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। ঘটনা শুনে মাজার এলাকায় এসে তাকে বাইরে বের করে নিরাপদে এলাকা ত্যাগ করি।তিনি আরও জানান, এলাকার বাইরে যাওয়ার পরে তারা পুলিশি প্রটোকল না নিয়ে চলে যান।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত