প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
দিনাজপুরে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
TV 26 NEWS ডেস্ক : ||
দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরের এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ উপজেলার মৃত আফতাব হোসেনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাক্প্রতিবন্ধী ওই তরুণীকে গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত আকাশ। পরে তরুণী বাড়িতে গিয়ে তার মাকে ধর্ষণের বিষয়ে জানালে মা বিকেলে থানায় মামলা করেন। মামলার কয়েক ঘণ্টা পর আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি শহিদুল ইসলাম জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতে শরিফুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে সকালে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত