প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধি : ||
মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত সার মজুদের দায়ে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মদ, প্রোঃ হাফিজা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদিত সীমার অতিরিক্ত ১৪০ বস্তা সার মজুদ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মজুদকৃত ১৪০ বস্তা সার জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত