প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
আইজিপির সঙ্গে চীন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
TV 26 NEWS ডেস্ক : ||
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের প্রতিনিধি দল।
মঙ্গলবার চীন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বে আইজিপির সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ পুলিশ এবং চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করে চীন দূতাবাসের প্রতিনিধি দল। বিশেষ করে সাইবার অপরাধ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহায়তা করার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, টেলিকমভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সাইবার অপরাধ প্রতিরোধে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে নিয়মিত তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদান এবং প্রয়োজনে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হন। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে এই সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত