প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের
TV 26 NEWS ডেস্ক : ||
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত।’ আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সহবত এখতিয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ এত অন্যায়, জুলুম ও দুর্নীতি কেন করে—এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। জালেম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।সোমবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও ঐতিহাসিক হালকায়ে জিকিরে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বাস্তবতা উপলব্ধি করে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। সমাজ থেকে এসব অনাচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।তিনি জালেমদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।দোজখ ও বেহেশতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তারাই জান্নাতে যাবে।’মাহফিলে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক হালকায়ে জিকিরে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।টেকনাফ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ মাহফিলে আরও বয়ান পেশ করেন বাংলাদেশের উদীয়মান ইসলামি স্কলার, লেখক ও গবেষক আল্লামা মুফতি রেজাউল করীম আবরার, পীর সাহেব চরমোনাইর খলিফা মাওলানা আব্দুল আওয়াল এবং জামিয়া ইসলামিয়া টেকনাফের মহাপরিচালক আল্লামা কিফায়ত উল্লাহ শফিক।মাহফিলে বক্তারা আত্মশুদ্ধি, নেক আমল, কোরআন-সুন্নাহর অনুসরণ এবং সমাজ থেকে অন্যায়, জুলুম ও দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত