প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ
TV 26 NEWS ডেস্ক : ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কেউ হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তারা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।এতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পক্ষই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেয়।অভিযোগ রয়েছে, দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের পার্টস চুরি করেন গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসান। পরে আজ মঙ্গলবার ওই দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা শ্রীরামকান্দির লোকজনকে ডাকেন। এরপর গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দির লোকজন একত্রিত হয়ে গিমাডাঙ্গা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত