প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরুতে নেই গ্রিন
TV 26 NEWS ডেস্ক : ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যামেরন গ্রিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের কারণে ডারবানে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোট পান গ্রিন। ব্যাটিংয়ের সময় কর্বিন বশের একটি ফুলটস বল সরাসরি তার তলপেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন গ্রিন। পরের বলেই ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। তবে ব্যথার ছাপ স্পষ্ট ছিল তার মুখে। পরের বলেই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।
সেই সময় থেকেই তার টেস্ট খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত মঙ্গলবার অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না গ্রিন।
এদিকে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিসও। আঙুলের চোটে দলের বাইরে থাকা ইংলিসের বিকল্প হিসেবে এরই মধ্যে টেস্ট স্কোয়াডে নিক ম্যাডিসন ও স্যাম হার্পারকে ডেকেছে অস্ট্রেলিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত