প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন
TV 26 NEWS ডেস্ক : ||
সরকার সমস্যা সমাধানে মূল কারণ অনুসন্ধান না করে দাম বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, অধিকাংশ সমস্যার পেছনে অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেট ও চাঁদাবাজির মতো বিষয় জড়িত। এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দাম বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার সমস্যা সমাধানে মূল কারণ অনুসন্ধান না করে দামবৃদ্ধি করে সমস্যা সমাধান করতে চায়। অথচ অধিকাংশ সমস্যাই অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির কারণে সৃষ্টি। সরকার এসব বিষয়ে মনোযোগ না দিয়ে দাম বাড়িয়ে সমস্যার সমাধান করতে চায়।তিনি বলেন, এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে দাবি জানাচ্ছে- জনগণের পকেট কাটা বন্ধ করুন। অসাধু চক্রকে লালন না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত