প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
TV 26 NEWS ডেস্ক : ||
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (৭ অক্টোবর ) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হামে মৃত্যু হয়েছে দুইজনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুইজনের। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৩৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৪০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১০ জনের। মোট ১ হাজার ৩৯০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৯৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ২০ জনের।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত