প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
TV 26 NEWS ডেস্ক : ||
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় দোকানগুলোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে স্টেশনটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানকালে অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় পুনরায় দোকানপাট স্থাপন না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি না করতে তাদের সতর্কও করা হয়েছে।এ ছাড়া মেট্রো স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ ও ডিএমটিসিএলের নিজস্ব কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত