প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
তানজিদের ঝড়ো ৮৩, প্রথম সেশনে ‘ওয়ানডে’ খেলল বাংলাদেশ
||
আবুধাবিতে একমাত্র টেস্টের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথমদিনের প্রথম সেশনে ওয়ানডে ধাঁচে ব্যাট করেছেন তানজিদ হাসান তামিম, সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। ১৩৪ রানে প্রথম সেশন শেষ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। ৮৩ করেন তানজিদ।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। প্রথম ইনিংসে ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে টিম টাইগার্স।
ব্যাটে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন তানজিদ। ৪১ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তোলেন। ৫০ করেই তিন ছক্কা হাঁকান। ইসমাত আলমের বলে ইকরাম আলিখিলর হাতে ক্যাচ তুলে দিয়ে থামেন। ফেরার সময় ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রান জমে তানজিদের পাশে।
অন্যদিকে তানজিদকে ভালো সঙ্গ দেন সাদমান। ওপেনিংয়ে ১৩৮ বলে ১২৪ তুলে থামে তাদের ওপেনিং জুটি। ৫ চারে ৭৯ বলে অপরাজিত ৪১ করে ক্রিজে সাদমান। সঙ্গে ৭ বলে ৫ করে আছেন মুমিনুল হক।
আফগানদের হয়ে একমাত্র উইকেটটি নেন ইসমাত।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত