প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না
TV 26 NEWS ডেস্ক : ||
আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে চালক বা খেলোয়াড়ের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে ভোটের সময় এলে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত এবং নির্বাচন পার হলেই আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।’তিনি বিগত সরকারের আমলের নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমদের রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন ও নানা অত্যাচারের শিকার হতে হয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিটি শহীদের পরিবারের বক্তব্য নিয়ে আরো আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশন হওয়া উচিত ছিল।৫ আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের প্রচার ছিল যে দেশে আলেমরা থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মন্দির ও উপাসনালয় রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ প্রমাণ করেছেন যে সেই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত