প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
TV 26 NEWS ডেস্ক : ||
এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকায় ১ টি দেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ শুক্রবার ভোর রাত তিনটার দিকে ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নস্থ অনন্তপুর মাষ্টারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।
এসআরবি'র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়ির পশ্চিম পাশের বাঁশ ঝাড়ের ভেতর থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায়উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার মালামাল ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত