প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩
TV 26 NEWS ডেস্ক : ||
কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলীর শাহানুর ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস এ অভিযান করে গ্রেফতারের বিশয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে রৌমারী পুলিশ জানায়, উপজেলার সবুজপাড়া এলাকায় বকুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রৌমারী গ্রামের মমিন চান (৪০) এবং কলেজপাড়ার বাসুদেব চন্দ্র পাল (২৯)। তাঁরা উভয়েই রৌমারী থানার বাসিন্দা।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। অপরদিকে, নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জেলার কচাকাটা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে একজনকে গ্রেফতার করা হয়। কচাকাটা থানার গাবতলা কুমারপাড়া এলাকার সুলতান মাহমুদকে (২৭) ৩৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস জানান, কচাকাটা থানা পুলিশ কচাকাটা থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় একজনকে ইয়াবাসহ হতেনাতে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত