প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়িতে দুর্গাপূজার মহালয়ার অনুষ্ঠান
TV 26 NEWS ডেস্ক : ||
খাগড়াছড়িতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ধর্মীয় অনুষ্ঠানের শ্রীশ্রী দুর্গাপূজার সূচণালগ্ন মহালয়া নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সকালে খাগড়াছড়ির লক্ষী নারায়ণ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে মহালয়ার উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সনাতন ধর্ম বিশ্বাসীদের মতে, এদিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে মহালয়ার এ শুভক্ষণে দুর্গতীনাশিনী দুর্গাদেবীর আগমনী বার্তা ধ্বনিত হয়। পুরাণমতে, আশ্বিনী অমাবস্যার এ দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আর এইদিনেই দেবীর চক্ষু দান করা হয়। মহালয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত ছিল প্রচুর।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত