প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
TV 26 NEWS ডেস্ক : ||
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল।তবে উদ্ধার হওয়া বস্তুগুলো আসলেই ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এসব তথ্য জানান।তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত