প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
বাজারে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ২, পুলিশে সোপর্দ
TV 26 NEWS ডেস্ক : ||
খাগড়াছড়ির গুইমারায় সাপ্তাহিক বাজারে মোবাইল ফোন ও টাকা চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার কোনাখালি (৩নং ওয়ার্ড) গ্রামের মৃত নুরুল হকের ছেলে কফিল উদ্দিন (৪৮) এবং একই থানার আলিমা পাড়া (৭নং ওয়ার্ড) গ্রামের মৃত ওসমানের ছেলে মোহাম্মদ আলী (৬০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাপ্তাহিক হাটের দিন হওয়ায় গুইমারা বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। জনসমাগমের এই সুযোগকে কাজে লাগিয়ে আটককৃত ব্যক্তিরা বাজারে আসা সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন।পরবর্তীতে উপস্থিত জনতা আটককৃত দুজনকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।গুইমারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত