প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ইলিশ উৎপাদন কমার কারণ বের করতে গবেষণা চলছে: মৎস্যমন্ত্রী
TV 26 NEWS ডেস্ক : ||
ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে দেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক এক সভায় তিনি এ কথা জানান।
মৎস্যমন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও কেবল সরকারি উদ্যোগে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এজন্য জেলেদের শতভাগ সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। জেলেরা মা ইলিশ রক্ষা করলে ভবিষ্যতে তাদের নিজেদের পাশাপাশি দেশও লাভবান হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকার কথা মাথায় রেখে সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভা শেষে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত