প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড
TV 26 NEWS ডেস্ক : ||
মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকার করায় ৭ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৬ জনকে ১৭ দিনের এবং ১ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় প্রায় ২লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলাহয়। এরপর জব্দকৃত ৩৫ কেজি ইলিশ মাছ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের জানে আলমের পুত্র মো:আল মামুন(৩০), একই গ্রামের মালেক মোল্লার পুত্র মোঃ রুহুল আমিন (৪৬), একই উপজেলার লালগোলা গ্রামের মো: কামাল শেখের পুত্র মো: রিপন শেখ (২৫), একই গ্রামের জাহাঙ্গীর মোল্লার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৫), শিবালয় উপজেলা দক্ষিণ তেওতা গ্রামের সাহেব আলীর পুত্র ইদ্রিস আলী (৫০), একই উপজেলার গোয়ারিয়া গ্রামের মোঃ খালেক শেখের পুত্র মোঃ স্বপন শেখ ২০), ও একই গ্রামের মোঃ খালেক শেখের পুত্র সাগর মিয়া (২৪)।
এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। মা ইলিশ রক্ষায় এ অভিযান চলমান রয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত