প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত শত শত মানুষ
TV 26 NEWS ডেস্ক : ||
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পাহাড়ের সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার (১৪ অক্টোবর) লক্ষ্মীছড়ি বাজারে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে এই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) পরিচালনায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীছড়ি বাজারসহ আশেপাশের দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও চিকিৎসাসেবা বঞ্চিত শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ গ্রহন করেন।সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এ ধরণের ক্যাম্পেইন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে অনেক সহজ করে দেবে।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরণের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত