প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: পেজেশকিয়ান
TV 26 NEWS ডেস্ক : ||
বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি জাতিকে কখনোই আত্মসমর্পণ করানো সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার জাতীয় নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বোমা এবং ক্ষেপণাস্ত্র একটি জাতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে না, তবে আমরা যদি অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়ে পড়ি, তবে শত্রু তার লক্ষ্য অর্জন করে ফেলবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষ দেশের ক্ষমতা ও ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে যেকোনো অভ্যন্তরীণ বিভেদ এবং বিদ্যমান সমস্যাগুলোকে কাজে লাগানোর ষাজযন্ত্র করছে।
তিনি আরও জোর দিয়ে বলেন যে, ইরানি জনগণ শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর নানা ধরণের বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শত্রুরা দেশের ওপর ক্রমাগত চাপ বৃদ্ধি করে চলেছে।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও শত্রুর অলীক আশার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শত্রুরা মনে করেছিল যে বিদ্যুৎ, পানি ও গ্যাসের ঘাটতি, জ্বালানি সমস্যা, পরিবেশগত চ্যালেঞ্জ, ব্যাংকিং খাতের জটিলতা, বাজেট ঘাটতি এবং পেনশন ফান্ডের সমস্যাগুলো ইরানি সমাজকে বিভক্ত করে ফেলবে। কিন্তু এ দেশের মানুষের সহনশীলতা ও পারস্পরিক সংহতি শত্রুদের সেই প্রত্যাশাকে পুরোপুরি ভুল প্রমাণিত করেছে।
সূত্র: মেহের নিউজ।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত