প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন
TV 26 NEWS ডেস্ক : ||
বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হোসেনকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন নাসীরুদ্দীন।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত এক বছরে গুলশান অফিসে ফারুক হোসেন বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধী দলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানোর উপায় নিয়ে অনার্স সম্পন্ন করেছেন।
‘এমন বহুমুখী যোগ্যতার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই অন্যায়।’
পোস্টে দাবি করা হয়, ‘যারা এ ধরনের কাজ করে যাচ্ছেন, তাদের সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত