প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
রামগড়ে সড়ক সংস্কার কাজে ধীরগতি, জনজীবন বিপর্যস্ত
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
খাগড়াছড়ির রামগড়ে সড়ক সংস্কার কাজে ধীরগতির কারণে ধুলা-বালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অতিমাত্রার ধুলার কারনে সাধারণ মানুষ ভোগান্তির পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত।সরেজমিনে দেখা গেছে, রামগড় পৌরসভার তিনটি পয়েন্টের অবস্থা একেবারেই নাজুক। রামগড় বাস স্ট্যান্ড, হাইস্কুল গেইট, মুহামনি স্থলবন্দর সামনের সড়ক, সোনাইপুল স্কেল পয়েন্ট থেকে গরু বাজার পর্যন্ত ক্ষত-বিক্ষত, খানাখন্দে ভরা সড়কটি। গেল কয়েক বছর সড়কের সংস্কার দাবিতে একাধিকবার প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তার ফলশ্রুতিতে কিছুদিন পূর্বে খাগড়াছড়ি ও ঢাকার সরাসরি যোগাযোগের মাধ্যম এই সড়কের সংস্কার কাজ শুরু হয়।সাম্প্রতিক সময়ে সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় রাস্তায় সৃষ্ট ধুলাবালি যাতায়াতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।প্রতিদিন শতশত শিক্ষার্থীকে সড়কটি দিয়ে যাতায়াত করতে হয় স্কুল ও মাদরাসায়। এখানে রয়েছে রামগড় পৌরসভা ভবন, রামগড় থানা, গনিয়াতুল ফাজিল মাদরাসা, জাবালে নুর মাদরাসা, শহীদ আফতাবুল কাদের বিদ্যানিকেতন। সড়কের দুপাশে সারি সারি ব্যবসা প্রতিষ্ঠানে ধুলাবালির কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।এবিষয়ে রামগড় পৌর প্রশাসক কাজী শামীম জানান, সড়কটি সওজের আওতায় হওয়ায় কিছু জটিলতা রয়েছে। তবে সম্প্রতি পৌরসভার মাধ্যমে পানি দেয়ার ব্যবস্থা করা হয়েছে। সড়কের সংস্কার কাজ শেষ না হলে এই সমস্যার সমাধান হবে না।রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, সড়কে সৃষ্ট ধুলাবালির কারনে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত