প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই
TV 26 NEWS ডেস্ক : ||
সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যকার বিরোধ কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
মুখপাত্র বাঘেই উল্লেখ করেন, উভয় পক্ষ থেকে অনুরোধ করা হলে শত্রুতা বন্ধে সদিচ্ছা প্রকাশ ও সব ধরনের সক্ষমতা প্রয়োগ করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় প্রস্তুত রয়েছে। ১২ বছরের সংঘাতে প্রমাণিত হয়েছে, সামরিক হস্তক্ষেপ বা অবরোধ দিয়ে ইয়েমেনের সমস্যার সমাধান সম্ভব নয়।
ইয়েমেন সংকটের স্থায়ী সমাধানের জন্য দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানো, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং আকাশ ও নৌপথের অন্যায় অবরোধ প্রত্যাহারের ওপর তিনি জোর দেন।
ইয়েমেনিদের সৌদি আরব আক্রমণের পেছনে ইরানের মদদ রয়েছে বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার করা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাঘেই। তিনি স্পষ্ট করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজেদের স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত