প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শেষ হয়ে যায়নি: আরাগচি
TV 26 NEWS ডেস্ক : ||
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যাকার কূটনৈতিক আলোচনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১৮ অক্টোবর) বাগদাদে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে তিনি বলেন, ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব তেহরানের টেবিলে এখনো বহাল রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাচি জানান, ওয়াশিংটন যদি তেহরানের শর্তগুলো মেনে নেয়, তবে সপ্তম দিনে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের চারপাশে হামলা বৃদ্ধি পাওয়া এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই প্রস্তাবটি এসেছে।
সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত