প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মৎস্য প্রতিমন্ত্রী
TV 26 NEWS ডেস্ক : ||
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
সোমবার বিকেলে সাভারে শ্রীশ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এই দেশটি আমাদের সবার। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কথা নেই। সবার পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজার অনুদানের পরিমাণ বেশি। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত