প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
রামগড়ে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
খাগড়াছড়ির রামগড়ে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী (দুস্থ, দারিদ্র্য, অসহায়) জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করে উপজেলা প্রশাসন রামগড়। মঙ্গলবার ( ২০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় উপজেলা পরিষদে এই শাড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ গন্যমান্য, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত