প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
রামগড়ে জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের দুই লক্ষ টাকা অনুদান প্রদান
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহীদ আবদুল মজিদের পরিবারের মাঝে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২০ অক্টোবর) বাদে আছর রামগড় উপজেলার দুই নং পাতাছড়া ইউনিয়নের রুসুলপুর এলাকায় অবস্থিত জুলাই শহীদ আবদুল মজিদের কবর জেয়ারত করেন জামায়াতের একটা প্রতিনিধি দল। জিয়ারতের পূর্বে তারা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জুলাই শহীদ আবদুল মজিদের পরিবার কে নগদ দুই লক্ষ টাকা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জাফর সাদেক, খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারি মিনহাজুর রহমান, রামগড় উপজেলা আমির ফয়জুর রহমান, মানিকছড়ি উপজেলা আমির মনিরুজ্জামান, গুইমারা উপজেলা আমির রফিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত