প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
জামায়াত-এনসিপি জুলাই বিক্রি করে, বিএনপি ধারণ করে: এমপি খোকন তালুকদার
TV 26 NEWS ডেস্ক : ||
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালকদার বলেছেন, জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত ও এনসিপি তা বিক্রি করে। বিএনপি ধারণ করে, কিন্তু তা কখনই বিক্রি করে না।মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাঘমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।খোকন তালুকদার আরও বলেন, জামায়াতের আমীর বলেছিল রাখ তোদের ফ্যামিলি কার্ড আর এখন ফ্যামিলি কার্ডের জন্য জামায়াতের প্রতিটা এমপি পাগল হয়ে গেছে। কার আগে কে ফ্যামিলি কার্ড নেবে। মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না। যাদের কথার সঙ্গে কাজের মিল নেই। তাদের কাছ থেকে সাবধান থাকবেন।এসময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে খোকন তালুকদার বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছে। জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসছে। জনগণের ইচ্ছায় বাংলাদেশে বিএনপি থাকবে। তাদের ভালবাসায় তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবে। জামায়াতের পরওয়ারদের কথায় কিছু যায় আসে না। কে আসবে বাংলাদেশের মাটিতে, কে যাবে, কে ক্ষমতায় থাকবে তার মালিক হচ্ছে জনগণ এবং বিএনপি সেটাই বিশ্বাস করে।পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত