প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
সিলেট বিমানবন্দরে আটক উপজেলা যুবলীগ সভাপতি
TV 26 NEWS ডেস্ক : ||
বিদেশ যাওয়ার সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, উজ্জ্বল সৌদি আরবগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়।
পরিবারের সদস্যরা জানান, মসজিদের ইমামের কাছ থেকে বিদায় ও দোয়া নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন উজ্জ্বল। আগামী ২ নভেম্বর ওমরাহ শেষে তার দেশে ফেরার কথা ছিল। এর মধ্যেই বিমানবন্দরে তাকে আটকের খবর পান পরিবারের সদস্যরা।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, বিমানবন্দরে যুবলীগ সভাপতিকে আটকের খবর পেয়েছি। পুলিশ তাকে নিতে সিলেট যাচ্ছে। রাতেই তাকে সদর থানায় নিয়ে আসা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত