প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
TV 26 NEWS ডেস্ক : ||
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় মুরগিবাহী রিকশা-ভ্যান আরোহী শামীম (৩৫) নিহত হয়েছেন। চালক রাসেল (২০) গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ব্যাবসায়ীর সহকারী শামীম (৩৫) ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে আরোহী শামীম প্রাণ হারান। চালক রাসেল গুরুতর আহত হন।
আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
প্রসঙ্গত, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পুর্বটিয়াখালি গ্রামের শাহজাহানের ছেলে শামীম। এদিকে ঘটনার পর সংবাদ পেয়ে মুরগি ব্যবসায়ী এসে ঘটনাস্থল থেকে মুরগি নিয়ে যান।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত