প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
সিলেট সীমান্তে পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
TV 26 NEWS ডেস্ক : ||
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজিবির ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম, লালাখাল, সোনারখেওড় ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফল, কম্বল, প্রসাধনসামগ্রী, সবজি, চিনি, চকলেট, বাসমতী চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা, মোটরসাইকেল ও মদ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত