প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
সাজেকে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ২৪ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক
TV 26 NEWS ডেস্ক : ||
রাঙামাটির সাজেকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, পুলিশি লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আগামী ২৪ অক্টোবর (শনিবার) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।বিবৃতিতে জানানো হয়, আগামী শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা সাত ঘণ্টা রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে।ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি দুই জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতি অবরোধ কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকায় অবস্থান নেওয়া চিহ্নিত সশস্ত্র সদস্যদের অপসারণের দাবিতে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে হামলা, পুলিশি লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।আন্দোলনকারীদের দাবি, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ন্যায্য দাবির প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসব দাবির প্রতি সংহতি জানিয়ে এবং হামলা-ভাঙচুরের প্রতিবাদে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগ্রাম পরিষদ।অবরোধের আওতামুক্ত থাকবে জরুরি সেবাসাধারণ মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় অবরোধ চলাকালে কয়েক ধরনের জরুরি যানবাহন চলাচল আওতামুক্ত রাখার কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিসের যানবাহন, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি।বিবৃতিতে সংগঠনটির নেতারা আরও জানান, সাজেকবাসীর নিজ বাসভূমিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত