প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
TV 26 NEWS ডেস্ক : ||
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু জানা নেই। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত