প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে বাকবিতণ্ডা
TV 26 NEWS ডেস্ক : ||
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যার পর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সরাইল থানায় গেলে ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়ার সঙ্গে বাকবিতণ্ডার হয়।এ সময় থানার ওসির কক্ষে উপস্থিত রুমিন ফারহানার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। এক সমর্থক অভিযোগ করে বলেন, একটি মামলায় তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে।এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানাও ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বলেন, তিনি আওয়ামী লীগের বাড়িতে দাওয়াত খেয়েছেন। পাশাপাশি মাটিখেকোদের ইটভাটা এবং নদীর বালু উত্তোলনকারীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে তিনি ওসিকে কটূক্তিও করেন।রুমিন ফারহানা বলেন, আমি সংসদ সদস্য হিসেবে নিরাপত্তা চাইতে পারি। নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। আমি সংসদ সদস্য হয়ে আপনাকে ১০ বার ফোন করলেও আপনি একবারও ফোন ধরেন না।ওসি মঞ্জুরুল কাদেরের পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা আরো বলেন, আপনি বলেছিলেন আপনার নেতাকর্মীরা আপনাকে নিরাপত্তা দেবে। এর জবাবে তিনি নিজের সঙ্গে থাকা সমর্থকদের দেখিয়ে বলেন, আমার নেতাকর্মীরা আমার সঙ্গেই আছে। এই দেখেন, বাইরে হাজার হাজার নেতাকর্মী আমাকে নিরাপত্তা দিচ্ছেন।অন্যদিকে, রুমিন ফারহানার অভিযোগ অস্বীকার করে ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা কয়েকজন নেতাকর্মী নিয়ে থানায় এসে অনাকাঙ্ক্ষিত পরিবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। লোকজনকে শিখিয়ে থানায় এনে তার বিরুদ্ধে বলানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।ওসি বলেন, তারা আমার কক্ষে মারামারির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। আমার বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমার কাছে পুরো ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। বিষয়টি ইতোমধ্যে আমি এসপি মহোদয়কে জানিয়েছি।এ বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত