প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
TV 26 NEWS ডেস্ক : ||
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মো. তসলিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
শুক্রবার এসআরবি-৭-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তসলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সৈয়দপুর এলাকার কোরবান আলী বাড়ির মো. জাফর মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, আকুবদণ্ডী গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তসলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
এসআরবি-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বোয়ালখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত