প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
TV 26 NEWS ডেস্ক : ||
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অবশেষে তানিশার (১৬) মৃত্যুর মধ্য দিয়ে একই পরিবারের তিনজনই মারা গেছেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালের দিকে মারা যান তানিশা।
সেখানকার আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, তানিশার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে তার বাবা লালচান (৬০) ও মা নাছিমা (৫০)চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উল্লেখ্য,বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের বাবা, মা ও সন্তান দগ্ধ হয়।
পরে তাদেরকে উদ্ধার করে ওইদিন সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তানিশার স্বামী নাঈম মিয়া জানিয়েছেন, নিচতলার বাসায় সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে বাবা,মা ও মেয়ে দগ্ধ হন।
তানিশাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ ফুলপুরে। তার শ্বশুর ও শাশুরি স্থঅনীয় একটি গার্মেন্টসের কর্মী। আর তানিশা ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী।
নাঈম মিয়া বলেন, শুক্রবার তানিশার মৃত্যুর মধ্য দিয়ে দগ্ধ তিনজনই মারা গেলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত