প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
নিখোঁজের ২৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
TV 26 NEWS ডেস্ক : ||
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর মো. নুর আমিন ফকির (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নুর আমিন। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি নিখোঁজ শিশু নুর আমিনের বলে শনাক্ত করা হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. শরিফুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত