প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী
TV 26 NEWS ডেস্ক : ||
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন মন্ত্রী।সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসেরসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে- কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এসময় বেতন ভাতা বৃদ্ধির দাবিসহ, নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত