প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হননি : দূতাবাস
TV 26 NEWS ডেস্ক : ||
স্পেনে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস জানায়, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস।
দুর্ঘটনার পর থেকে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার স্পেনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত