প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ জন
TV 26 NEWS ডেস্ক : ||
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতি বার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি-এর শ্রীনাথপুর বিওপির একটি টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়।
শ্রীনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন—মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। তারা বাংলাদেশে আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিলো।
আটক পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন—গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), গোপালগঞ্জের দুলালী (৪০), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিকেরা বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে আসার কথা জানান।
অন্যদিকে, আটক বাংলাদেশি নাগরিকেরা বাড়িতে কাজ করার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত