প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই, প্রক্সি ভোটের আশঙ্কা জানালেন জামায়াত প্রার্থী
TV 26 NEWS ডেস্ক : ||
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন ১১ দল মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ভোট দিয়ে তিনি নির্বাচনি পরিস্থিতি নিয়ে বলেন, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে এসে দেখেছি, প্রিসাইডিং যে কর্মকর্তা রয়েছেন, তার কার্ডে কোনও ছবি দেওয়া নাই, আমরা কীভাবে বুঝবো তিনি সেই ব্যক্তি নাকি অন্য কেউ। এখানে প্রক্সি দিতে পারে, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে দেখার অনুরোধ করছি।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে সেখানে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন দেলাওয়ার হোসেন।ভোট দেওয়ার পর নির্বাচনি পরিবেশ নিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ভোটারদের প্রতি আহ্বান আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। কেবল ভোটগ্রহণ শুরু হয়েছে, এ জন্য বর্তমান পরিস্থিতি নিয়ে বলার কিছু নাই। আর একটু সময় গেলে পরিস্থিতি সম্পর্কে বলা যাবে। তা ছাড়া আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে এসে দেখেছি, প্রিসাইডিং যে কর্মকর্তা রয়েছেন, তার কার্ডে কোনও ছবি দেওয়া নাই, আমরা কীভাবে বুঝবো তিনি সেই ব্যক্তি নাকি অন্য কেউ। এখানে প্রক্সি দিতে পারে, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে দেখার অনুরোধ করছি।তিনি আরও বলেন, পুরো নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে তাহলে সুষ্ঠু হবে সেটা নির্ভর করছে সরকার এবং নির্বাচনের দায়িত্ব যারা আছে তাদের ওপর এবং প্রশাসনের ওপর।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত