প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
ফটিকছড়িতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
TV 26 NEWS ডেস্ক : ||
চট্টগ্রামের ফটিকছড়িতে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডসংলগ্ন নার্সারি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি ইউপি সদস্য মোহাম্মদ নাসিরকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। উদ্ধারকালে ওই ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না। মাথায় ছিল লম্বা চুল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাঁর মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত