প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় রুপিসহ গ্রেফতার ১
TV 26 NEWS ডেস্ক : ||
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সীমান্তের ব্যাঙকোনা গ্রামে দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়। এসব নোটের মোট মূল্য চার লাখ তিন হাজার রুপি।
কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে আসামিকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত