প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
ফেনীতে ২৪ কেজি গাঁজা উদ্ধার
মোঃ আবদুল্লাহিল মাহফুজ রিফাত, (ষ্টাফ রিপোর্টার) ||
ফেনীর ছাগলনাইয়ায় থানা পুলিশ ও ঘোপাল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আধাঁরমানিক গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, ছাগলনাইয়া থানা পুলিশ ও ঘোপাল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত