প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার
TV 26 NEWS ডেস্ক : ||
যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে ওঠার পর তিনজন যুবককে মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় তাঁদের কণ্ঠে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
আজ দুপুরে স্মৃতিস্তম্ভে পোড়ার কালো চিহ্ন দেখা যায়। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রতিদিন সন্ধ্যার পর স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। গতকাল রাতেও তাঁরা সেখানে ছিলেন। এ সময় দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যান। পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
মিরাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তাঁরা যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে তাঁদের নাম জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত