প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ওমান উপকূলে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত
TV 26 NEWS ডেস্ক : ||
ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত আকাশযান বস্তু’ আঘাত হানায় এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, আক্রমণ করার সময় এমএসভি আল ইউসুফি নামের ট্যাঙ্কারটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘১৩ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ওমানি কোস্ট গার্ড তাদের উদ্ধার করেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের একজন নাবিক, গুজরাটের গন্ধর নহিম আজিজ, আঘাতের কারণে মারা গেছেন।’
নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মার্চেন্ট শিপিংয়ে নাবিক সরবরাহকারী বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম ভারত, যাদের ২০২৫ সালে তিন লাখ বিশ হাজারের বেশি সক্রিয় নাবিক ছিল।
সূত্র: গালফ নিউজ
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত